রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘বিদেশিদের কাছে নালিশ কেন, মাঠে নামুন’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশিদের কাছে নালিশ না করে বিএনপির উচিত মাঠে নেমে গণতন্ত্র ফিরিয়ে আনা।

আজ রোববার সকালে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘ওয়ালটন ফটোজার্নালিস্ট ক্রীড়া উৎসব-২০১৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, চীনের সঙ্গে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। উন্নয়ন লক্ষ্যমাত্রা এগিয়ে নিতে এবং জাতীয় স্বার্থ রক্ষায় এসব সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক অক্ষুণ্ণ রেখেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মোহসীন।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে সেতুমন্ত্রী বিএনপির উদ্দেশে বলেন, ‘এত বড় একটা দল। ৫০০ লোকের একটা মিছিল করতে পারে না। তুমি বলো গণতন্ত্র নেই। নালিশ করো বিদেশিদের কাছে। বিদেশিদের কাছে নালিশ কেন? মাঠে নামুন।’

‘বাংলাদেশের জনগণকে যদি সাহস থাকে, মাঠে নেমে মোকাবিলা করো।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী