বাংলাদেশ বিশ্বে ৯০তম ক্ষুধার্ত দেশ


বিশ্বের ১১৮টি দেশের মধ্যে বাংলাদেশ ৯০তম ক্ষুধার্ত দেশ। যদিও স্কোরের দিক দিয়ে উন্নতি হয়েছে। ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট গত সপ্তাহে যে ‘বিশ্ব ক্ষুধা সূচক’ প্রকাশ করেছে, তাতে এ তথ্য পাওয়া গেছে।
এই সংস্থার ২০০৮ সালের প্রতিবেদনে বাংলাদের স্কোর যেখানে ছিল ৩২ দশমিক ৪, এবার তা কমে ২৭ দশমিক ১ হয়েছে।
অপুষ্টি, শিশুর উচ্চতার তুলনায় কম ওজন, বয়সের তুলনায় কম উচ্চতা এবং শিশুমৃত্যুর হার- এই পরিস্থিতি বিচার করে ১০০ পয়েন্টের এই সূচক তৈরি করেছে সংস্থাটি। যে দেশের স্কোর যত কম, সে দেশের পরিস্থিতি সবচেয়ে ভালো।
ক্ষুধা সূচকের তথ্য মতে, বাংলাদেশের মোট জনসংখ্যার ১৬ দশমিক ৪ শতাংশ অপুষ্টির শিকার; পাঁচ বছরের কম বয়সী শিশুদের ১৪ দশমিক ৩ শতাংশের উচ্চতার তুলনায় ওজন কম; ওই বয়সী শিশুদের ৩৬ দশমিক ৪ শতাংশ শিশুর ওজন বয়সের তুলনায় কম এবং পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার ৩ দশমিক ৮ শতাংশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













