রাতের আধারে কাশ্মির সীমান্তে গোলাগুলি


ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সীমান্তের বিমবার সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তান সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পাকিস্তানের আন্তঃবাহিনীর জনসংযোগ অধিদপ্তরের(আইএসপিআর) বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ডন নিউজ।
খবরে বলা হয়, রবিবার ভোর সাড়ে ৪টার দিকে বিমবার খুইরেট্টা এলাকায় দু’পক্ষের গোলাগুলির ঘটনা ঘটে।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিনা উস্কানিতে গুলিবর্ষণ শুরু করে। তার প্রেক্ষিতে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীও এর পাল্টা জবাব দেয়।
উরি হামলার পর দুই প্রতিবেশী দেশের সীমান্ত এলাকায় বেশ কয়েক বার গোলাগুলির ঘটনা ঘটেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













