ভারতে ১২টি পরমাণু চুল্লি নির্মাণ করার ঘোষণা রাশিয়ার


ব্রিকস সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে ১২টি পরমাণু চুল্লি নির্মাণ করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, রাশিয়া আগামী ২০ বছরের মধ্যে ভারতে ১২টি পরমাণু চুল্লি নির্মাণের জন্য প্রস্তুত রয়েছে। ভারতে বিদ্যুৎ খাতে প্রচণ্ড চাহিদা মোকাবেলায় এসব বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে।
ব্রিকস সম্মেলনে প্রতিরক্ষা ও জ্বালানি খাতে রাশিয়া ও ভারতের মধ্যে ১২৯০ কোটি ডলারের চুক্তি হয়েছে। এ চুক্তি অনুযায়ী তামিল নাড়ুর কুদানকুলাম দ্বিতীয় বিদ্যুৎ কেন্দ্র ও চতুর্থ পরমাণু চুল্লি নির্মাণ করবে রাশিয়া।
যৌথ নির্মাণ চুক্তির আওতায় ভারতকে অন্তত ২০০টি কামোভ ২২৬টি হেলিকপ্টার সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। এসব চুক্তির মধ্যে ভারতকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার ফাঁকি দিতে সক্ষম স্টিলথ ফ্রিগেট সরবরাহ করার বিষয়ও রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













