বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘বিশ্বব্যাংকের প্রজেক্টে যে কাণ্ড-কারখানা হচ্ছে সেগুলো তলিয়ে দেখুন’

বাংলাদেশে বিশ্বব্যাংকের প্রজেক্টে যে কাণ্ড-কারখানা হচ্ছে সেগুলো বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে তলিয়ে দেখার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস‌্য খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেছেন, বিশ্বব্যাংকের বিভিন্ন প্রজেক্ট বাংলাদেশে আছে। যে বড় বড় প্রজেক্টে বড় বড় যে কাণ্ড-কারখানা এখানে হচ্ছে। আমরা আশা করি, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এখানে এসেছেন, এগুলো তলিয়ে দেখবেন।

বিশ্বব‌্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের বাংলাদেশ সফরের মধ‌্যে আজ সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবে ড‌্যাবের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সরকারের দুর্নীতির কারণেই বিশ্বব্যাংক পদ্মা প্রকল্প থেকে সরে গেছে দাবি করে মোশাররফ বলেন, এখন নিজস্ব অর্থায়নের কথা বলে জনগণের উপর ঋণের বোঝা বাড়িয়ে তুলেছে।

তিনি বলেন, বাংলাদেশের জনগণের ঘাড়ে ঋণের চাপবৃদ্ধি করে আজকের সরকার প্রধান জেদের বশবর্তী হয়ে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু বাস্তবায়ন করছেন বিশ্বব্যাংকের সহযোগিতা না নিয়ে। এই বিষয়টি আশা করি বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট তলিয়ে দেখবেন।

অধ্যাপক আবদুল কুদ্দুসের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ তাহির, ড্যাবের অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, অধ্যাপক আবদুল মান্নান মিয়া, অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ, অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু বক্তব্য রাখেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী