বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘দারিদ্র্যের হার কমলেও গরীব মানুষের সামাজিক অবস্থা বদলায়নি’

সরকারি এবং বেসরকারি পরিসংখ্যানে বাংলাদেশে দারিদ্রের হার ১৮দশমিক পাঁচ শতাংশে নেমে এসেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, দেশের বিভিন্ন অঞ্চলে হতদরিদ্র এবং নগরে দরিদ্র্র জনগোষ্ঠীর সামাজিক অবস্থার পরিবর্তন হচ্ছে না।

ঢাকার কারওয়ান বাজার এলাকায় রেললাইনের পাশে পলিথিন টানিয়ে অন্য অনেক পরিবারের সাথে বসবাস করেন জামালপুরের মঞ্জুরি বেগম। যমুনা নদীর ভাঙ্গনে চাষের জমি-ভিটে হারিয়ে বিধবা এই নারী

দুই কন্যা নিয়ে ঢাকায় এসেছেন গত বছর।এখন মানুষের বাড়িতে কাজ করে তাদের নিয়মিত খাবার জোটে।কিন্তু সামাজিক অধিকারগুলো তারা পাচ্ছেন না।

ছয় মাস হলো ঢাকার রাস্তায় রিক্সা চালিয়ে আয় করছেন মাদারীপুরের হায়দার আলী।পরিবারের সদস্যদের গ্রামেই রেখেছেন।পেটে ভাতে চলতে পারছেন—তাঁরও এটুকুই সান্তনা।

বিশ্ব্যব্যাংকের তথ্য অনুযায়ী, দুই দশকে বাংলাদেশে দুই কোটি মানুসকে দারিদ্র অবস্থা থেকে বের করে আনা সম্ভব হয়েছে।

দেড় দশক আগের তুলনায় কর্মজীবী নারীর সংখ্যা এখন দ্বিগুন হয়েছে।মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্য হারে কমেছে।

তবে অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান মনে করেন, হতদরিদ্র বা দরিদ্র মানুষ নগরগুলোতে জড়ো হয়ে আয়ের সুযোগ পাচ্ছে।কিন্তু তারা পড়ছে ভিন্ন চ্যালেঞ্জের মুখে।
“অতিদরিদ্র বা দরিদ্র কেউ ঢাকা বা বড় শহরে এসে রিক্সা চালানোসহ অনেক কাজের সুযোগ পাচ্ছে।এতে তাদের প্রতিদিনে খাবার যোগাড়ের অর্থ হচ্ছে। কিন্তু শিক্ষা,চিকিৎসা,বাসস্থানসহ সামাজিক অধিকারগুলো তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। তারা একটা ভিন্ন ঝুঁকির মধ্যে পড়ছে।”

চরাঞ্চলসহ বিভিন্ন পকেট এলাকায় এখনো প্রায় দুই কোটি হতদরিদ্র রয়েছে। এই সংখ্যাটা এড়িয়ে যাওয়ার মতো নয় এবং এ ব্যাপারে সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থা সকলের নজর বাড়ানো উচিত বলে মনে করেন অর্থনীতিবিদ এম এম আকাশ।

হতদরিদ্র এবং দরিদ্র, সকলের জন্য ভিন্ন ভিন্ন সামাজিক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে। সরকারের পরিকল্পনা কমিশনে সদস্য শামসুল আলম দাবি করেছেন,তাদের এসব ব্যবস্থা সফল হচ্ছে।বিবিসি বাংলা

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে