ভারতে হাসপাতালে আগুন, নিহত ১৯


ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বর শহরে একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, ভুবনেশ্বরের বেসরকারি এসইউএম হাসপাতালের ডায়ালাইসিস ওয়ার্ডে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ আগুনে সৃষ্ট ধোঁয়ায় দম বন্ধ হয়ে অনেকে মারা যায়।
অগ্নিকাণ্ডে আহত অনেককে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা বিনয় বেহেরাকে উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ‘ডায়ালাইসিস ওয়ার্ডে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা ধারণা করছি।’
ভুবনেশ্বরের পুলিশ কমিশনার যোগেশ খুরানিয়া বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এ ঘটনায় ১৯ জন নিহত হয়েছে বলে আমরা নিশ্চিত করতে পারি।’
পুলিশ কমিশনার আরো বলেন, অগ্নিকাণ্ডে আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিল, অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ২৩। পরবর্তী সময়ে খবরে সংশোধনী আনা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













