সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খাদ্যমন্ত্রীর স্বীকারোক্তি, ১০ টাকার চাল বিতরণে ব্যাপক অনিয়ম

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা দরে চাল বিতরণে ব্যাপক অনিয়ম হয়েছে বলে স্বীকার করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন খাদ্যমন্ত্রী।

কামরুল ইসলাম বলেন, ‘হতদরিদ্রদের জন্য এ কর্মসূচি নেওয়া হয়েছিল। কিন্তু দরিদ্রদের তালিকা তৈরির ক্ষেত্রে ব্যাপক অনিয়ম হয়েছে। চাল বিতরণের সময় ডিলাররা মাপে কম দিয়েছেন। খাদ্য পরিদর্শকদের পরিদর্শনে এ চিত্র উঠে এসেছে।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘আমরা অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। ৪৪ জন ডিলারের ডিলারশিপ বাতিল করা হয়েছে। ১১টি ফৌজদারি মামলা হয়েছে। দরিদ্রবান্ধব এ কর্মসূচিতে যারাই অনিয়ম করবে, তারা রেহাই পাবে না।’

খাদ্যমন্ত্রী ওই অনিয়ম প্রসঙ্গে আরো বলেন, ‘দরিদ্রদের জন্য ১০ টাকা দরে চাল আমাদের অঙ্গীকার ছিল। আমরা তা পূরণ করেছি। কিন্তু আমাদের এ কর্মসূচিকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করা হচ্ছে। তবে বাধাদানকারী যে দলের বা মতের হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

চালের দাম বৃদ্ধি প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে চালের দাম কমে সহনীয় পর্যায়ে আসবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে