বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাসপোর্ট অফিসের সামনে দালালদের ছড়াছড়ি

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে প্রতিদিনই ওত পেতে থাকে দালালরা। সুযোগ বুঝে ফাঁদে ফেলেন এখানে আসা সেবা প্রত্যাশীদের। পাসপোর্ট করাতে বাড়তি টাকা দিতে হয় এই দালালদেরকে।

রোববার সরেজমিনে এ চিত্র দেখা গেছে। তবে দালাল নজরদারিতে কর্তৃপক্ষের তৎপরতা দেখা যায়নি। যেন নিরবেই কাজ চালিয়ে যাচ্ছেন দালালরা।

জন্ম নিবন্ধনের তথ্যের গড়মিলসহ নানা রকমের সমস্যা টাকার বিনিময়ে সমাধান করে পাসপোর্ট করে দেয়ার চুক্তি করেন এসব দালালরা। এজন্য সেবা প্রতাশীদের কাছ থেকে নেন অতিরিক্ত টাকা।

পেশাগত পরিচয় গোপন করে কথা হয় নাছির নামের এক দালালের সাথে। নাছির জানান, ভেরিফিকেশন, ভোগান্তি ছাড়াই পাসপোর্ট বানিয়ে দিতে পারবেন তিনি। তবে এজন্য গুনতে হবে অতিরিক্ত টাকা।

তিনি আরো জানান, শুধু ছবি তোলা আর আঙুলের ছাপ ছাড়া সব কিছু তারাই করে দিবেন।

রাজধানীর মিরপুর থেকে পাসপোর্ট বানাতে এসেছিলেন আবুদাবি প্রবাসি জাকারিয়া। তিনি চুক্তিতে পাসপোর্ট বানানোর জন্য দিয়েছিলেন এক দালালকে।

তিনি বলেন, দালালদেরকে বেশী টাকা দিলেও ভোগান্তিটা কম পোহাতে হয়। এজন্য চুক্তিতে দিয়ে দিয়েছি। তবে কত টাকায় চুক্তি হয়েছে তা বলতে নারাজ জাকারিয়া।

এদিকে দালালদের ধরার জন্য বিভিন্ন সময় অভিযান চালানো হলেও তা পর্যাপ্ত নয়। এ কারণেই দালালমুক্ত হছে না পাসপোর্ট অফিস।

এ বিষয়ে এক অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দালালদের জন্যই পাসপোর্ট অফিসের বদনাম হয়। সেবার মান বাড়িয়ে পাসপোর্ট অধিদফতরকে দালালমুক্ত করতে হবে।

তিনি আরো বলেন, যারা সেবা নিতে আসেন তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আর যারা সেবা দেবেন তাদেরকেও ভেবে-চিন্তে কাজ করতে হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ