যুব সমাজকে নিজ দেশ সম্পর্কে জানানোর আহ্বান রাষ্ট্রপতির


নিজ দেশ, শিল্প-সাহিত্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে যাতে যুব সমাজ জানতে পারে সেজন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে বাংলাদেশ স্কাউটস নেতাদের প্রতি নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের ৪৫তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে এ নির্দেশনা দেন রাষ্ট্রপতি।
এ সময় স্কাউটিংয়ে অসামান্য অবদানের জন্য সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বেশ কয়েকজনকে পুরস্কার দেওয়া হয়।
রাষ্ট্রপতি বলেন, জাতি গঠনে স্কাউট আন্দোলন আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আগামীতে বিশ্বব্যাপী তরুণ ও যুব সমাজকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে এ স্কাউট আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও মনে করেন রাষ্ট্রপতি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













