বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

একই ছবিতে সালমান ও ‘বাহুবলি’র প্রভাস!

সুপারহিট মালয়লাম ছবি ‘পুলিমুরুগান’-এর রিমেক করার পরিকল্পনা হচ্ছে অন্যান্য ভাষায়। ভারতীয় গণমাধ্যমে জোর গুজব, হিন্দি রিমেকে অভিনয় করবেন সালমান খান এবং তামিল রিমেকে ‘বাহুবলি’-খ্যাত প্রভাস। বলিউড লাইফের খবরে জানা গেল, রাজেশ পিল্লাইয়ের অভিষেক ফিল্মস এরই মধ্যে মূল ছবিটির স্বত্ব কিনে নিয়েছে।

‘পুলিমুরুগান’ ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার মোহনলাল। দারুণভাবে ব্যবসাসফল এই ছবিকে এখন অন্য ভাষায় নির্মাণের দিকে নজর অভিষেক ফিল্মসের। এই উদ্দেশ্য সফল করতে গণ্ডা গণ্ডা টাকা ঢালার পরিকল্পনাও রয়েছে নির্মাণ সংস্থাটির। সালমান ও প্রভাসের নাম উঠে এসেছে সে কারণেই। তবে পুরো বিষয়টি এখনো গুজবের পর্যায়েই রয়েছে।

মোহনলালের ছবি মানেই চমকপ্রদ কিছু। ‘পুলিমুরুগান’ ছবিতে এই জীবন্ত কিংবদন্তির সবচেয়ে বড় চমক ছিল প্রায় ২০ মিনিটের একটি দৃশ্যে সত্যিকারের একটি বাঘের সঙ্গে লড়াই। ভিয়েতনামের জঙ্গলে ধারণ করা হয়েছিল ছবিটির দৃশ্য।

আপাতত সালমান খান ব্যস্ত রয়েছেন নিজের পরবর্তী ছবি ‘টিউবলাইট’ নিয়ে, যার কাজ শেষের দিকে। ‘বাহুবলি ২’ মুক্তির আগে অন্য কোনো বড় ছবিতে এখনো নাম উঠে আসেনি প্রভাসের। সুতরাং, মোহনলালের স্থলাভিষিক্ত তাঁরা হতেই পারেন—এমন ধারণা রয়েছে বেশ কয়েকটি বলিউডি গণমাধ্যমের।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত