বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কাশ্মীরে ঘরে ঘরে তল্লাশি, ধরা হচ্ছে পেলেট আঘাতপ্রাপ্তদের

ভারত শাসিত কাশ্মীরে নিরাপত্তাবাহিনীগুলোর এক যৌথ তল্লাশী অভিযানে ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
সোমবার গভীর রাত থেকে বারামুলায় ওই অভিযান শুরু হয়।

চীন ও পাকিস্তানের জাতীয় পতাকা, লস্কর-এ-তৈয়বা এবং জায়েশ-ই-মুহম্মদের মতো জঙ্গি সংগঠনগুলোর প্রচার পুস্তিকা এবং পেট্রোল বোমাও উদ্ধার করা হয়েছে বলে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে।

এক সেনা মুখপাত্র ভারতীয় গণমাধ্যমকে বলেছেন, “ওই অভিযান চলাকালে অন্তত ৭০০ বাড়িতে তল্লাশী চালানো হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে ৪৪ জনকে। এদের সঙ্গে জঙ্গি কার্যকলাপের যোগ আছে বলে মনে করা হচ্ছে। দেশবিরোধী প্রচার পুস্তিকা আর বেআইনী মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে”।

ওই এলাকায় কয়েকজন জঙ্গি আশ্রয় নিয়েছে, এই নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তল্লাশী অভিযান চলেছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকেরা।
সোমবার মাঝরাতেরও পরে ওই অপারেশন শুরুর আগে কয়েকটি এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। সাধারণ মানুষকে বাড়ির ভেতরে ঢুকে যেতে বলে নিরাপত্তাবাহিনী।

শ্রীনগর থেকে বিবিসির সংবাদদাতা জানাচ্ছেন, প্রতিটি বাড়িতে ঢুকে তল্লাশীর সময়ে এটা দেখা হচ্ছিল যে কোন কোন অল্পবয়সী ছেলেদের গায়ে ছররার আঘাত রয়েছে। দেহে ছররার আঘাত থাকার অর্থই হলো ওই ব্যক্তি সম্প্রতি বিক্ষোভ প্রদর্শনে গিয়েছিল।

তাই সন্দেহভাজন অশান্তি সৃষ্টিকারীদের সঙ্গেই পেলেট বা ছররার আঘাত থাকা যুবকদেরও গ্রেপ্তার করা হয়েছে।

জুলাই মাসের গোড়ায় হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর কমান্ডার বুরহান ওয়ানি নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলির আঘাতে মারা যাওয়ার পরে গত একশো দিনেরও বেশি সময় ধরে ভারত শাসিত কাশ্মীরে যে অশান্তি চলছে, সেই সময়ে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী ব্যাপকহারে ছররা ব্যবহার করেছে বিক্ষোভকারীদের দিকে।

এখনও পর্যন্ত ৮০ জনেরও বেশি মানুষ গত একশো দিনে মারা গেছেন, ছররায় আহত হয়েছেন বহু বিক্ষোভকারী। অনেকের চোখও নষ্ট হয়ে গেছে।

এদিকে জম্মু-কাশ্মীর পুলিশ সেখানকার বিভিন্ন এলাকায় হানা দিয়ে ১২২ জনকে গ্রেপ্তার করেছে। রাজ্য পুলিশের মুখপাত্র জানিয়েছেন ধৃতদের বিরুদ্ধে সাম্প্রতিক দিনগুলোতে অশান্তি সৃষ্টি করার অভিযোগ ছিল।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প