মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দেখ দেখ প্রধানমন্ত্রী কীভাবে দাঁড়িয়ে আছেন!

রাত ১০টা। পাঁচ তারকা হোটেল সোনারগাঁও সংলগ্ন সার্ক ফোয়ারা চত্বরের দিকে মুখ করে দাঁড়িয়ে ছিল দুই শ্রমজীবী শিশু। ওদের একজন আরেকজন সার্ক ফোয়ারা চত্বরের দিকে অঙ্গুলি প্রদর্শন করে বলে, দেখ দেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কীভাবে দাঁড়িয়ে আছেন। পুলিশ সার্জেন্ট আর কনস্টেবলরে উনার সামনে কেমন বাডু লাগতাছে।

এ কথা শুনে পাশে দাঁড়ানো অপর শ্রমজীবী শিশু হেসে গড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর হাসি থামলে সে এবার বলে, বাংলামোটরের ফুটওভার ব্রিজের ওপর নৌকা দুইটা কি তুই দেখছোস?

আগামী শনি ও রোববার (২২ ও ২৩ অক্টোবর) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে সার্ক ফোয়ারা চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশালাকৃতির বিলবোর্ড ও আলোকসজ্জার মাধ্যমে তৈরি আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে দুই শ্রমজীবী শিশুর এ আলাপন চলছিল।

শুধু এ সার্ক ফোয়ারা চত্বরেই নয়, আসন্ন আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পোস্টার, ব্যানার, বিলবোর্ড, গ্যাস বেলুন ও আলোকসজ্জায় ভাসছে।

মঙ্গলবার রাতে গুলশান লিংক রোডে কয়েকজন যুবককে বিশালকৃতির গ্যাস বেলুন নিয়ে রাস্তায় দেখা যায়। সালাম নামের এক শ্রমিক জানান, স্থানীয় এমপি গুলশান ও লিংক রোড এলাকায় মোট ১০টি গ্যাস বেলুন বিভিন্ন স্থানে টানানোর নির্দেশনা দিয়েছেন।

সার্ক ফোয়ারা থেকে শাহবাগ ও শিশু পার্কের সামনের রাস্তাজুড়ে বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত ও ফুটওভার ব্রিজগুলোতে আলোকসজ্জার মাধ্যমে নৌকা তৈরি করা হয়েছে।

শাহবাগ এলাকায় শাহ আলম নামে মধ্যবয়সী এক ভদ্রলোক এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বলেন, স্বাধীনতাপরবর্তী সময়ে আওয়ামী লীগের কোনো সম্মেলন এতো জাকজমকের সঙ্গে পালিত হয়নি।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে