বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মিডিয়া ও চার দেয়ালে বন্দী বিএনপি

দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতিতে সক্রিয় নেই বিএনপি।সংবাদ সম্মেলন ও চার দেয়ালের মধ্যে আলোচনা সভায় বক্তব্য দেয়ার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে বিএনপি নেতারা। এছাড়া মাঝে মধ্যে দিবস কেন্দ্রীক কর্মসূচি এবং খালেদা জিয়া-তারেক রহমানের বিভিন্ন মামলার রায়ের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ডেকেও মাঠে দেখা যায় না বিএনপি নেতাকর্মীদের।

৫ জানুয়ারির নির্বাচনের আগে ও পরে বেশ কয়েকবার আন্দোলনে নেমে পুরোপুরি ব্যর্থ হয়েছে বিএনপি। এই আন্দোলনে নেমে বিএনপির সিনিয়র নেতাকর্মী থেকে শুরু করে মাঠের নেতাকর্মীরা সরকারের বিভিন্ন মামলার আসামী হয়ে এখন পরিবার ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

দীর্ঘ প্রায় ২ বছর ধরে কোন বড় ধরনের কর্মসূচি নেই বিএনপির। দিবস কেন্দ্রীক কিছু কর্মসূচি ঘোষণা করলেও মাঠে থাকে না নেতাকর্মীরা। এ নিয়ে বেশ হতাশ বিএনপির সিনিয়র নেতারা। তাই শিগিরই দলের নেতাকর্মীদের সক্রিয় করার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছে বিএনপির এক সিনিয়র নেতা।

তিনি আরও জানান, ইতোমধ্যে বেশ কিছু টিম গঠন করা হয়েছে। এই কমিটি বিএনপির জেলা থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের সক্রিয় রাখতে কাজ করবে।

তবে বিএনপির একাধিক নেতা নিজেদের মাঠে না থাকার দোষ সরকারের ওপর চাপাচ্ছেন। তাদের দাবি, সরকার দেশের সকল বিরোধী রাজনৈতিক দলকে ধ্বংস করার পরিকল্পনা নিয়েছে। বিরোধী দলের কোন রাজনৈতিক নেতাকর্মীকে মাঠে নামতে দিচ্ছে না সরকার। অধিকাংশ নেতাকর্মীদের নামে মামলা দিয়ে এবং গুলির ভয় দেখিয়ে সরকার ক্ষমতায় টিকে আছে।

তারা আরও বলেন, বর্তমান সরকার যেসব অন্যায় করেছে তাতে গুলি ও হামলা-মামলা না চালালে দেশের মানুষের রোষাণলে পড়ে অনেক আগেই এই সরকারকে ক্ষমতা ছেড়ে পালাতে হতো।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহাবুবুর রহমান বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। এ দলটি প্রতিষ্ঠা থেকে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে আসছে। এখনও তাদের সংগ্রাম চলছে। তবে ভয় দেখিয়ে কেউ কাউকে দমিয়ে রাখতে পারে না। তবে হ্যাঁ সাময়িক কিছু দিন হয়তো মানুষ ভয় পায় কিন্তু এটা আর বেশিদন নয়। এর একটি সুষ্ঠু সমাধন হওয়া দরকার আর এটা হবেই। এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী