বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘গরীবদের ১০ টাকার চাল লুটপাট করে খাচ্ছে আ’লীগ’

গরীবদের বঞ্চিত করে ১০ টাকার চাল আওয়ামী লীগের নেতাকর্মীরা লুটপাট করে খাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

তিনি বলেন, সরকার দেশে বর্তমান গরীব মানুষের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রির যে উদ্যোগ নিয়েছে তা গরীব মানুষের কাজে লাগছে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা গরীবের চাল লুটপাট করে খাচ্ছে,তা দেখার কেউ নেই।

রংপুর মহানগরীর কেরানীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় এ সব কথা বলেন তিনি।

ওই জনসভা থেকে রংপুরে তার নির্বাচনী প্রচারণার ঘোষণাও দেন এরশাদ।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, রংপুর জাতীয় পার্টির ঘাঁটি। এই ঘাঁটিতে ফাটল ধরেছে, তা এখন শক্ত হাতে ঠিক করতে হবে। নেতাকর্মীদের মাঝে কোনও সংশয় ও বিভেদ রাখা যাবে না। আমরা আমাদের রংপুর অঞ্চলের ২২টি আসন আবারও উদ্ধার করতে চাই।

সেই লক্ষ্য নিয়ে দলের কাজ করার জন্য তিনি নেতাকর্মীদের আহ্বান জানান।

দেশের মানুষ চায় জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসুক। মানুষ জাতীয় পার্টির আমলের সুশাসন দেখতে চায়। দেশের মানুষ ভালভাবে বেঁচে থাকতে চায়। নিরাপত্তা চায়। তাই আজকে জাতীয় পার্টির নেতাকর্মীদের মানুষের সেই প্রত্যাশা পূরণের জন্য কাজ করতে হবে। দলকে আরও শক্তিশালী করতে হবে।

সাবেক রাষ্ট্রপতি বলেন, দেশের গরীব মানুষের উন্নয়ন কতটা হয়েছে তা ঢাকার বস্তির দিকে তাকালে বোঝা যায়।

এরশাদ প্রশ্ন করেন, দেশে গরীব মানুষ নাই, তাই যদি হবে তা হলে কেন গরীবের জন্য ১০ টাকার চাল বিক্রি করা হচ্ছে?

বিগত বিএনপি সরকার আমলের নানা নির্যাতন ও ষড়যন্ত্রের কথা উল্লেখ করে এরশাদ বলেন, আমাকে বেগম খালেদা জিয়া জেলে রেখে হত্যা করতে চেয়েছিল। আর সেই আদেশ পালন করেছে বেঈমান শাহাবুদ্দিন আমাকে জেলে নিয়েছে। কিন্তু আমাকে হত্যা করতে পারে নাই। আমি রংপুরের মানুষের দোয়ায় আজও বেঁচে আছি। আমি মরি নাই। আর এখন আমি এ অপেক্ষায় আছি বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে কবে জেলে যাবে। তা দেখে যেতে চাই…।

জাতীয় পার্টির স্থানীয় নেতা আবদুল হালিমের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জাপার প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, জাপার জেলা কমিটির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য মোফাজ্জল হোসেন, সদস্য সচিব সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, মহানগর জাপা আহ্বায়ক সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এস এম ইয়াসীর প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী