নির্বাচনে হারলে মানবেন না ট্রাম্প


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নির্বাচনে হারলে ফল মেনে নেয়ার অঙ্গীকার করবেন না। ট্রাম্প বেশ কিছুদিন থেকে আসন্ন নির্বাচনে কারচুপি হতে পারে বলে দাবি করে আসছেন। প্রতিপক্ষ প্রার্থী হিলারি ক্লিনটনের সঙ্গে তৃতীয় ও শেষ বিতর্কে ‘নেতিবাচক’ ফলকে সম্মান না দেখানোর কথা বলেন তিনি।
বিতর্কের এক পর্যায়ে ট্রাম্প হিলারিকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি আপনাকে সময় মতো স্মরণ করিয়ে দিব। উদ্বেগের ভেতর রাখবো।’
ফলাফল মেনে না নেয়ার কথা শুনে হিলারিও ট্রাম্পকে আক্রমণ করেন, ‘এটা ভয়ঙ্কর। আমাদের গণতন্ত্রের সঙ্গে এমন আচরণ যায় না।’
তৃতীয় বিতর্কের অধিকাংশ সময় ব্যক্তিগত আক্রমণে মেতে ওঠেন দুই প্রার্থী। শুরুতে হিলারি ট্রাম্পকে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘পুতুল’ বলে সম্বোধন করেন। ট্রাম্প জবাবে বলেন, ‘আমি নই। আপনিই পুতুল।’
তর্কবিতর্কের এক পর্যায়ে হিলারিকে ‘নোংরা মহিলা’ বলতেও ছাড়েননি ট্রাম্প।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













