সাতক্ষীরায় আখ খেতে না দেওয়ায় ছোট ভাইকে খুন


আখ খেতে না দেওয়ায় ক্ষুব্ধ বড় ভাইয়ের ভারী কাঠের আঘাতে খুন হয়েছে ছোট ভাই। আজ বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম মানিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ছোট ভাইয়ের নাম মুত্তাসিম বিল্লাহ ( ১৭)। সে পশ্চিম মানিকপুর গ্রামের কাসেম গাজীর সাত ছেলের ষষ্ঠজন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মুত্তাসিম বিল্লাহ আজ দুপুরে বাজার থেকে আখ কিনে এনে বারান্দায় বসে খাচ্ছিল। এ সময় বড় ভাই মাসুম বিল্লাহ তার কাছে আখ খেতে চাইলে সে তাকে বাজার থেকে কিনে আনতে বলে। এতে ক্ষুব্ধ হয়ে মাসুম বিল্লাহ হাতের কাছে পাওয়া ভারী কাঠ দিয়ে তার মাথায় সজোরে আঘাত করেন। এতে সে গুরুতর আহত হয়ে অচেতন হয়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরই মাসুম বিল্লাহ বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।
ওসি জানান, এ ঘটনায় মাসুম বিল্লাহকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মুত্তাসিম বিল্লাহর লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন


সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন


সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু
ফায়ার সার্ভিস, বনবিভাগ ও গ্রামবাসী একত্রে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জেরবিস্তারিত পড়ুন













