বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফের ভারতকে হুমকি পাকিস্তানের

ভারত পাকিস্তান সামরিক সম্পর্ক নিয়ে ইতোমধ্যেই বহু জল্পনা তৈরি হয়েছে। উরিতে জঙ্গি হামলার পর ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের পর বিশ্ব রাজনীতিতে ভারত পাকিস্তানের শীতল যুদ্ধ বেশ নজর কেড়েছে। সরাসরি না হলেও পাকিস্তানকে পরোক্ষভাবে যে কোনো ধরনের জঙ্গি কার্যকলাপ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এতকিছুর পরেও ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করার হুমকি দিয়েছে পাকিস্তান।

এক সরকারি বিবৃতিতে পাক প্রশাসন জানিয়েছে, ‘ভারত যদি কোনোভাবে সিন্ধু পানিবণ্টন চুক্তি লঙ্ঘন করে, তাহলে ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া ভারতের বিরুদ্ধে কমপক্ষে ৯০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করার অভিযোগও এনেছে পাক প্রশাসন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নাফিস জাকাইরা এক বিবৃতিতে জানান, ভারতে পাক শিল্পীদের কাজ করতে দেওয়া হচ্ছে না, এটা খুবই দুঃখজনক।

তিনি আরও বলেন, কূটনীতির মাধ্যমে ভারত পাকিস্তানকে বিশ্ব রাজনীতি থেকে পৃথক করে রাখার চেষ্টা করছে। যেটা খুবই দুঃখজনক।

পাশাপাশি, ভারত সার্ক সম্মেলনকে নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করেছে বলেও অভিযোগ করেন জাকাইরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প