বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এখনো বদরুলের ভয়, আম্মা ডেকে কাঁদছে খাদিজা

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সিলেট মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসের চোখে এখনো ছাত্রলীগ নেতা বদরুল আলমের ভয়ের ছাপ। খাদিজা স্বজনদের দেখলেই চোখের পানি ছাড়ছেন, ঠিকঠাক বলতে পারছেন না কোনো কথা। খাদিজার মা মনোয়ারা বেগম মেয়ের সঙ্গে কথা এমন তথ্য জানিয়েছেন।

মনোয়ারা বেগম বলেন, খাদিজা শুধু কান্না করছে, তার দুই চোখে আমি আতঙ্ক দেখেছি। আমার মেয়ের ভেতর থেকে এখনো সেই ভয় কাটছেনা। আমাদের দিকে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়েই থাকে। ডাক দিলে সাড়া দেওয়ার চেষ্টা করছে। আমরা শুধু তাকে ভরসা দিয়ে আসছি, এখনআর তার কিছু হবে না।

তিনি বলেন, আমার মেয়ে শিশুর মতো হয়ে গেছে। তাকে বলছি আমি তোমার আম্মা, তখন সে আম্মা বলে ডাকছে আর কাঁদছে। তারবাবাকে বাবা বলেও ডেকেছে। কথা বলতে তার খুবই কষ্ট হচ্ছে।

কান্নাজড়ি কণ্ঠে খাদিজার মা বলেন, যে আমার মেয়েকে এমন করেছে তার সুষ্ঠু বিচার চাই। তা না হলে খাদিজার মতো আরো অনেক মেয়ে এ ধরণের ঘটনার শিকার হবে। কতটা নির্মম আর অমানুষ হলে একটা মেয়েকে এভাবে কুপিয়ে মারার চেষ্টা করে আমি ভাবতে পারি না।

চিকিৎসক ও পরিবার সূত্রে জানা গেছে, খাদিজা ধীরে ধীরে তার স্মৃতিশক্তি ফিরে পাচ্ছেন। শরীরে যেসব অংশে যখম হয়েছে, সেসব জায়গার ব্যথার যন্ত্রণায় ছটফট করছে সে। তার শরীরের বাম দিকের অনুভূতি এখনো ফেরেনি; আরো কিছু সময় লাগবে। তবে সে ডান হাত ও ডান পা নাড়াতে পারছে।

এদিকে হামলার ঘটনায় বদরুলের বিরুদ্ধে খাদিজার চাচা আব্দুল কদ্দুসের দায়ের করা মামলার চার্জশিট আগামি রোববার আদলতে দেওয়া হবে বলে মামলা সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। চার্জশিটে হামলার ঘটনায় প্রত্যক্ষদর্শী সাতজনসহ ৩০ জন সাক্ষ্য দিবেন।

অপরদিকে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুলের পক্ষে আদালতে কোন আইজীবী লড়বেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের আইনজীবীরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত