ফিলিপাইনে দক্ষিণ কোরিয়ার জাহাজ ছিনতাই


ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় তাবি-তাবি দ্বীপের উপকূল থেকে সশস্ত্র ব্যক্তিরা দক্ষিণ কোরিয়ার একটি জাহাজ ছিনতাই করেছে। তারা জাহাজের দুই নাবিককেও তুলে নিয়ে গেছে। সশস্ত্র ব্যক্তিরা আবু সায়াফ গ্রুপের সদস্য বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার ফিলিপাইনের সামরিক বাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে বাসস এ কথা জানায়।
এক বিবৃতিতে ওয়েস্টার্ন মিন্দানাও কমান্ডের সেনা মেজর ফিলেমন তান বলেন, বৃহস্পতিবার সশস্ত্র ১০ ব্যক্তি দক্ষিণ কোরিয়ার ওই জাহাজ ছিনতাই করে। তারা একটি স্পিডবোটে করে আসে।
ফিলেমন তান জানান, জাহাজ এমভি দং বেং জায়ান্টের ক্যাপ্টেন পার্ক চুল হং এবং ফিলিপিনো নাবিক গ্লিন আলিন্দাজাওকে ছিনতাইকারীরা অপহরণ করে। ছিনতাইকারীরা ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার জঙ্গিগোষ্ঠী আবু সায়াফ গ্রুপের সদস্য বলে ধারণা করা হচ্ছে।
বিবৃতিতে মেজর ফিলেমন তান সামরিক বাহিনীর সব ইউনিটকে নিখোঁজ নাবিকদের ব্যাপারে সতর্ক থাকতে আহ্বান জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













