শুরুতেই সাজঘরে সাকিব


চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের শুরুতেই বাংলাদেশের সমর্থকদের হতাশ করলেন সাকিব আল হাসান। মইন আলীর বল এগিয়ে এসে মারতে গিয়ে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েছেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান। আউট হয়েছেন ৩১ রান করে। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর : ২২২/৬।
পাঁচ উইকেটে ২২১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছে বাংলাদেশ। দিনের দ্বিতীয় বলেই অযথা আক্রমণাত্মক শট খেলতে গিয়ে সাজঘরে ফিরেছেন সাকিব। এখন উইকেটে আছেন সাব্বির রহমান ও শফিউল ইসলাম।
দ্বিতীয় দিনে মাত্র ১৪ ওভার ব্যাটিং করে ২৯৩ রানে থেমে গিয়েছিল ইংল্যান্ডের প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ভালো নৈপুণ্য দেখিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ৭৮ রানের লড়াকু ইনিংস খেলেছেন ওপেনার তামিম ইকবাল। ৩৮ রান করেছেন মাহমুদউল্লাহ। ৪৮ রান করে দ্বিতীয় দিনের একেবারে শেষপর্যায়ে আউট হয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম।
এই সংক্রান্ত আরো সংবাদ


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন


শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন


চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন













