বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘চিকিৎসার জন্য মন্ত্রীরা বিদেশ যান, সেনা নয় কেন?’

মন্ত্রীরা চিকিৎসার জন্য নিয়মিত বাইরে গেলেও সেনারা কেন সুযোগ পায়না বলে প্রশ্ন তুলেছেন গুরুতর আহত বিএসএফ জওয়ান গুরনাম সিংয়ের বোন গুরজিৎ কৌর। এর আগে শুক্রবার রাতে ফের সীমান্তচুক্তি লঙ্ঘন করে গোলাগুলি শুরু করে পাকিস্তান। এর পাল্টা জবাব দিতে গিয়েই গুরুতর আহত হন ওই বিএসএফ জওয়ান। খবর সংবাদ প্রতিদিনের।

খবরে বলা হয়, এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে জম্মুর এক হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ভারতীয় ভূখণ্ডে জঙ্গি প্রবেশ ও সেনাদের নজর ঘোরাতেই পাকিস্তানের এই গুলিবর্ষণ বলে মনে করছে ভারতীয় সেনারা।

যদিও পাকিস্তানের এই কৌশল কার্যকরী হয়নি। ৬ জঙ্গি প্রবেশের চেষ্টা রুখে দেন ভারতীয় জওয়ানরা। গুলির লড়াইয়ে নিহত হয় এক জঙ্গি। এদিকে পাক বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়েও ৭ পাকিস্তানি সেনা সদস্যের মৃত্যু হয়।

পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া গেলেও গুরনাম সিংয়ের শারীরিক অবস্থা নিয়ে সংকট কাটছে না। আর সেই প্রেক্ষিতেই গুরুত্বপূর্ণ এক প্রশ্ন তুললেন তার বোন। আহত গুরনাম সিংকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর দাবি তুলেছেন তিনি। তিনি প্রশ্ন তুলে বলেন, মন্ত্রীদের ক্ষেত্রে প্রায়শই এ কাজ করা হয়, তাহলে একজন সেনার ক্ষেত্রে এ ব্যবস্থা নেওয়া হবে নাই বা কেন?

এছাড়া বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে আসারও দাবি তুলেছেন তিনি। তবে এমন প্রশ্ন তুললেও সেনা বাহিনীর পক্ষ থেকে এর কোনও জবাব দেওয়া হয়নি। আদৌ গুরনাম সিংকে বিদেশে নিয়ে যাওয়া সম্ভব কি না, তাও জানানো হয়নি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প