আবারো ইরাকের কিরকুকে আইএস-এর হামলায় নিহত ৪৬


ইরাকের কিরকুক নগরীতে জঙ্গি গোষ্ঠী ই হাসলামিক স্টেট (আইএস) এর চলমান হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছে। এদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য।
শনিবার নিরাপত্তা ও হাসপাতাল সূত্রে একথা বলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিগেডিয়ার জেনারেল বলেন, ‘আইএস জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে আমাদের ৪৬ জন নিহত ও ১৩৩ জন আহত হয়েছে। এদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য।’ কিরকুকের স্বাস্থ্য অধিদপ্তর নিহতের এই সংখ্যা নিশ্চিত করেছে।
ব্রিগেডিয়ার জেনারেল আরো বলেন, শুক্রবার ভোরে অভিযান শুরুর পর থেকে অন্তত ২৫ জিহাদি হামলাকারীও নিহত হয়েছে। এএফপি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













