রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কাউন্সিলের মাধ্যমে বিরোধী দলে যাওয়ার মানসিকতা তৈরি করুনঃ গয়েশ্বর

কাউন্সিলের মধ্য দিয়ে আওয়ামী লীগকে বিরোধী দলে যাওয়ার মানসিকতা তৈরির আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার বিকেলে হবিগঞ্জের বানিয়াচংয়ে বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় ডা. সাখাওয়াত হাসান জীবনের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, যে দল ’৭০ সালের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়েছিল, সে দলটি সরকারে থাকার জন্য এখন গণতন্ত্রকে হত্যা করছে। ২০০ কোটি টাকার কাউন্সিলে দেশবাসীর প্রত্যাশা কতটুকু পূরণ হবে তা সময়ই বলে দেবে।

কাউন্সিল করার জন্য বিএনপিকে ৪৮ ঘণ্টা পূর্বে অনুমতি দেয়া হলেও, আওয়ামী লীগ দুই মাস ধরে সোহরাওয়ার্দী উদ্যান দখল করে কাউন্সিলের প্রস্তুতি নেয়। এটি গণতন্ত্র হতে পারে না। সারাদেশে যখন বিদ্যুতের চরম দুরবস্থা, ঠিক সেই মুহূর্তে ঢাকা শহরের নর্দমা থেকে শুরু করে সর্বত্র আলোকসজ্জা করে সম্মেলনের মাধ্যমে দেশবাসীর সঙ্গে তামাশা করেছে সরকার।

তিনি আরো বলেন, বিএনপির হাজার হাজার নেতাকর্মী আজ কারাগারে। কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা কারাগার পর্যন্ত যেতে পারবে কি-না তা শেখ হাসিনাকে ভাবতে হবে।

সাগরদীঘির তীরে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড. ফজলুর রহমান।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী