নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করবে পাকিস্তান


পাকিস্তান সরকার এক সপ্তাহের মধ্যে নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করবে। ক্যাপিটাল অ্যাডমিনিস্ট্রেশনবিষয়ক প্রতিমন্ত্রী তারিক ফজল চৌধুরী শুক্রবার এ তথ্য জানিয়েছেন। তবে সরকার এখন পর্যন্ত নতুন সেনাপ্রধানের নাম চূড়ান্ত করেনি বলেও তিনি জানিয়েছেন।
শুক্রবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যেই সরকার নতুন সেনাপ্রধানের নিয়োগ চূড়ান্ত করবে।
এর ফলে বর্তমান সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফের মেয়াদ বাড়ানো হবে কি না তা নিয়ে সৃষ্ট জল্পনা কল্পনা অবসান ঘটল বলে ধারণা করা হচ্ছে।
অবশ্য গত জানুয়ারিতেই পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছিল, জেনারেল রাহিলের মেয়াদ বাড়ানোর খবর সম্পূর্ণ ভিত্তিহীন। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













