‘সম্মেলনে যাওয়ার মতো পরিবেশ তৈরি করেনি আ. লীগ’


গণতান্ত্রিক পরিবেশ না থাকা ও বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে নির্যাতন, গুম-খুন অব্যাহত থাকায় বিএনপি আওয়ামী লীগের কাউন্সিলে যায়নি। আজ দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আওয়ামী লীগের কাউন্সিলে বিএনপি না যাওয়ার সিদ্ধান্তটাই সঠিক। কারণ আওয়ামী লীগ সম্মেলনে যাওয়ার মতো পরিবেশ তৈরি করেনি। গণতান্ত্রিক পরিবেশ থাকলে সম্মেলনে যাওয়া যেতো। তাঁরা দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে আক্রমণ করে বক্তব্য দেয়। তাছাড়া বিএনপির কাউন্সিলেও আওয়ামী লীগ আসেনি। এইসব কথা বলেন রিজভী।
সরকার যে ভাবে বিএনপির নেতাকর্মীদের গুম-খুন ও মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করছে এরকম পরিবেশে তাদের কাউন্সিলে উপস্থিত হওয়া যায় না। সরকার জনগণের প্রতিনিধি নয় নিজেদেরকে জমিদার মনে করছে। তারা গোটা রাজধানীকে দখল করে অবৈধ ভাবে কাউন্সিল করছে। সরকার দস্যুবৃত্তির মাধ্যমে সমস্ত কাজ করছে। এভাবে রাজনৈতিক কাউন্সিল হতে পারে না। এটাকে বর্ণাঢ্য বলা যাবে না, এটা বেহায়াপনা।।
সরকার বিএনপির কাউন্সিলে বিভিন্ন ভাবে বাধা দিয়েছে। রাস্তায় রাস্তায় নেতাকর্মীদের আসতে বাধা দিয়েছে। আমাদের ব্যানার পোস্টার লাগাতেও দেয়নি বলে অভিযোগ করেন রিজভী।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













