শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিদায় চাইলেন শেখ হাসিনা, দিলেন না কাউন্সিলররা

আওয়ামী লীগের সভাপতির পদ থেকে সরে যাওয়ার ইচ্ছার কথা বললেও দলের জাতীয় সম্মেলনে কাউন্সিলররা দলের শীর্ষ পদে শেখ হাসিনার নামই প্রস্তাব করেছেন। দলের বিলুপ্ত কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী একমাত্র প্রার্থী হিসেবে বঙ্গবন্ধু কন্যার নাম ঘোষণা করেন। এরপর অন্যরা তা সমর্থন করেন অন্যরা। এরপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় অষ্টমবারের মতো সভাপতি নির্বাচিত হন বঙ্গবন্ধু কন্যা।

এর আগে দলের বর্তমান কমিটি ভেঙে দিয়ে আবারও দলের প্রধান হিসেবে নতুন নেতা নির্বাচন করার তাগিদ দেন শেখ হাসিনা। দলের সভাপতি হিসেবে ৩৫ বছর ধরে দায়িত্ব পালনে কোনো ভুলত্রুটি হলে ক্ষমাও চান তিনি।

বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দায়িত্বে আছি। কোনো ভুলত্রুটি হলে ক্ষমা করবেন।’

শেখ হাসিনা বলেন, ‘আমি অনেক দিন দায়িত্বে থাকার জন্য হয়ত অনেক কথা বলেছি। আজকের সম্মেলনে অনেকে আমাকে আজীবন সভাপতি থাকতে বলেছেন। এটা কখনও সম্ভব হওয়ার নয়।’

বঙ্গবন্ধু হত্যার ছয় বছর পর আওয়ামী লীগ সভাপতি হিসেবে নির্বাচন করে শেখ হাসিনাকে। সেই স্মৃতিচারণ করে শেখ হাসিনা বলেন, ‘আপনারা আমাকে যখন দায়িত্ব দিয়েছিলেন, আমার ছোট্ট শিশুকে বঞ্চিত করে এসেছি। আপনাদের মাঝে সেই ভালোবাসা খুঁজে পেয়েছি। আপনাদের কারণে আমি তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছি। অনেক সম্মানিত হয়েছি। আমি মনে করি এই সম্মান থাকতে থাকতে বিদায় নেয়া ভালো।’

এই পর্যায়ে নেতা-কর্মীরা সমস্বরে বলেন, ‘না, নেত্রী আপনি যাবেন না।’

কেবল সম্মেলনস্থলে থাকা কাউন্সিলররা নয়, সম্মেলন স্থলের বাইরে থাকা নেতা-কর্মীরাও চিৎকার দিয়ে সভাপতির দায়িত্ব না ছাড়তে বলেন শেখ হাসিনাকে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ