বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্বপ্নের সারথী এখন সাব্বির

উইকেট যে ব্যাটিং সহায়ক নয়, তা এখন আর কারো অজানা নয়। চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট বোলাররাই দাপট দেখিয়েছে। একটু নির্দিষ্ট করে বললে, স্পিনাররাই ভুগিয়েছে ব্যাটসম্যানদের। প্রতি মুহূর্তেই পিচে ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা দিতে হয়েছে। এমন প্রতিকূল অবস্থায় সফরকারীদের দুর্দান্ত বোলিং আক্রমণের সামনে বুক চিতিয়ে দৃঢ়তা দেখিয়েছেন এই টেস্টে অভিষিক্ত ব্যাটসম্যান সাব্বির রহমান।

রোববার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দলের অন্য ব্যাটসম্যানরা যখন সেট হওয়ার পরও সাজঘরে ফিরে যাচ্ছেন, সেখানে সাব্বির বাংলাদেশের স্বপ্নের সারথি হয়ে আগলে রেখেছেন উইকেট। এই তরুণ অলরাউন্ডারই এখন বাংলাদের সব ভরসার স্থল। ম্যাচের পঞ্চম দিনে কিছুটা দৃঢ়তা দেখাতে পারলে হয়তো জয়ের উল্লাসে মেতে উঠবে লাল-সবুজের দল।

কোচ চন্ডিকা হাথুরুসিংহেও সাব্বিরের প্রশংসায় পঞ্চমুখ। চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কঠিন চাপের মুখে সাব্বির যে অসাধারণ ব্যাটিং দৃঢ়তা দেখিয়েছে, তা প্রশংসা করার মতো। তা ছাড়া সে সারদিনই মাঠে ছিল। শুধু সাব্বিরই নয়, ইমরুলসহ অন্য ব্যাটসম্যানরাও ভালো ক্রিকেট খেলেছে।’

কঠিন উইকেটের প্রসঙ্গ টেনে বাংলাদেশ কোচ আরো বলেন, ‘আমি যখন খেলেছি, এরপর যা দেখেছি- এর মধ্যে কঠিন উইকেটগুলোর মধ্যে একটি হলো জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের এই ম্যাচের উইকেট। এমন উইকেটে মাথায় আঘাত পাওয়ার পরও সাব্বির যে মনোযোগ সহকারে ব্যাটিং করেছে, তার প্রশংসা করলে কমই বলা হবে।’

এই ম্যাচে চতুর্থ দিন শেষে সাব্বির ৫৯ রান অপরাজিত রয়েছেন। তাঁর সঙ্গে ১১ রান নিয়ে আছেন তাইজুল ইসলাম এবং ব্যাট করতে নামনেনি পেসার শফিউল ইসলাম। ২৮৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২৫৩ রান তুলেছেন আট উইকেট হারিয়ে। হাতে এখন পুরো একদিন বাকি।

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

  • বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
  • শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক