রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সত্যি হলো না জয়-তাজকে নিয়ে গুঞ্জন!

দলে নতুন চমক আসছে- এমন গুঞ্জনের সঙ্গে নানা আলোচনা ডানা মেলেছিল। এবারের কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে পরিবর্তনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দলের প্রেসিডিয়াম সদস্য হচ্ছেন এমন গুঞ্জন ছিল।

এছাড়াও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ দলে গুরুত্বপূর্ণ পদ পেতে চাচ্ছেন এমন আলোচনা চলছিল।

কিন্তু বিদেশে বেশিরভাগ সময় অবস্থানের কারণে দলের পদ নিতে অনীহা প্রকাশ করেন প্রধানমন্ত্রীপুত্র জয়। ইতিমধ্যে দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের পর প্রেসিডিয়াম সদস্য ও যুগ্ম সম্পাদকদের নাম ঘোষণা হয়েছে। কিন্তু এসব তালিকায় এ দুজনের নাম নেই।

অবশ্য প্রেসিডিয়ামের তিনটি পদ এখনও খালি রয়েছে। সব মিলিয়ে মোট ৮১ পদের মধ্যে ২৩টি পদ ঘোষণা করা হয়েছে। সে হিসেবে বাকি পদগুলোতে এ দুজনের নাম থাকলে অবাক হওয়ার কিছু থাকবে না।

অবশ্য সজীব ওয়াজেদ জয়ের ওপরই আস্থা প্রকাশ করে তৃণমূল নেতারা কাউন্সিলে বক্তব্য রেখেছিলেন। এই কাউন্সিলেই তারা শেখ হাসিনার পাশে জয়কে দেখতে চেয়েছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী