খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়লো


খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ নীতিমালা ২০১৬-এর খসড়া এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গের মাসিক সম্মানী ভাতা বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রসিভার বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘১ জানুয়ারি ২০১৬ থেকে এ নীতিমালা কার্যকর হবে।’
মোহাম্মদ শফিউল আলম জানান, খেতাবপ্রাপ্ত বীরশ্রেষ্ঠ আগে মাসিক ভাতা পেতেন ১২ হাজার টাকা। এখন থেকে সেটা হবে ৩০ হাজার টাকা। বীর উত্তম আগে পেতেন ১০ হাজার টাকা। এখন থেকে সেটা হবে ২৫ হাজার টাকা।
বীর বিক্রম আগে পেতেন ৮ হাজার টাকা। এখন থেকে সেটি হবে ২০ হাজার টাকা। বীর প্রতীক আগে পেতেন ৬ হাজার টাকা। এখন থেকে পাবেন ১৫ হাজার টাকা।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













