জুস কেক পুডিং খেয়েছেন খাদিজা


রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের দ্রুত উন্নতি হচ্ছে। আজ সোমবার (২৪ অক্টোবর) সকালে জুস, কেক, পুডিং ও কমলালেবু খেয়েছেন। চিকিৎসকেরা বলছেন, খাদিজার সুস্থতা এখন সময়ের ব্যাপার মাত্র।
খাদিজার ভাই শাহিন আহমেদ জানান, ‘খাদিজার অবস্থার কোনো পরিবর্তন নেই। গতকাল রোববার যেমন দেখেছিলাম আজও সেরকম মনে হয়েছে। ডাক দিলে তাকায়, আজ কেক, জুস, পুডিং, কমলালেবু খেয়েছে। তবে কোনো কথা বলে না সে। আসলে ও ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে। চিকিৎসকেরা বলছেন, স্বাভাবিক হতে আরো সময় লাগবে।’
এদিকে, স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ারের পরিচালক মির্জা নাজিম উদ্দিন জানান, ‘শঙ্কা অনেকটাই কেটে গেছে। খাদিজার সুস্থ হতে তিন মাস লেগে যেতে পারে। তার বাম হাত ও পা অবশ, এজন্য চিকিৎসায় সময় লাগবে। একটু অপেক্ষা করতে হবে। সব মিলিয়ে বলা যায়, খাদিজার সুস্থতা সময়ের ব্যাপার।’
উল্লেখ্য, গত ৩ অক্টোবর বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে নার্গিসকে কুপিয়ে গুরুতর জখম করে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













