শনিবার, জুলাই ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রোমে মসজিদ বন্ধ করার বিরুদ্ধে বাংলাদেশিদের বিক্ষোভ

ইতালির রাজধানী রোমে মসজিদ ও অন্যান্য স্থানে নামাজের জায়গা বন্ধ করে দেয়ার বিরুদ্ধে হাজারো মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছে। শুক্রবার বাংলাদেশি প্রবাসীদের সংগঠন ধূমকেতু অ্যাসোসিয়েশনের উদ্যোগে রোমের ঐতিহ্যবাহী কলোসিয়ামের সামনে এই বিক্ষোভ করা হয় এবং জুম্মার নামাজ আদায় করা হয়।

ধূমকেতু দাবি করছে, রোমের অনানুষ্ঠানিক মসজিদ ও ছোটখাটো নামাজ পড়ার জায়গাকে অবৈধ বলে ঘোষণা করা হচ্ছে। ইতালিতে প্রায় ১৬ লাখ মুসলিম বাস করলেও খুব অল্প কিছু মসজিদ সরকার কর্তৃক নিবন্ধিত। বেশিরভাগ মুসলিমরা বাড়িতে কিংবা ইসলামিক কালচারাল সেন্টারে নামাজ আদায় করে। কিন্তু ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাঞ্জেলিনো আলফানো বলেন, গ্যারেজে অবস্থিত ‘মিনি মসজিদ’ গুলোতে নামাজ পড়া যাবে না কারণ এগুলো মনিটর করা সম্ভব নয় যা মৌলবাদের দিকে ঝুঁকে পড়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।

ধূমকেতু সংগঠনটি জানিয়েছে, রোমের পুলিশ তিনটি মসজিদ বন্ধ করে দিয়েছে। ১৬ বছর ধরে ইতালিতে বসবাস করা সিকদির বুলবুল বলেন, ২০১২ সাল থেকে আমি একটি মসজিদ শুরু করেছিলাম। সেপ্টেম্বরে সেটা বন্ধ করে দেয়া হয়েছে। তিনি যোগ করেন, শুক্রবারের জুম্মার নামাজ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই আমরা কলোসিয়ামের সামনে নামাজ পড়তে এসেছি। এছাড়া আর কোথায় আমরা নামাজ পড়বো?

নিজেদের ফেসবুক পেজে দেয়া বার্তায় ধূমকেতু অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, আমাদের প্রার্থনার জায়গায় দুর্বৃত্তায়নে আমরা অতিষ্ঠ বোধ করছি। এর জন্য প্রয়োজনীয় নীতিমালা নেই এবং আমরা কর্তৃপক্ষের জন্য কোনো সমাধান তৈরি করতে পারি না। শান্তিপূর্ণ এই প্রতিবাদের সমালোচনা করেছেন রক্ষণশীল অভিবাসনবিরোধী নর্দার্ন লিগের নেতা গিয়ান মার্কো। তিনি বলেন, মুসলিমদের কলোসিয়ামের সামনে প্রার্থনাটা বন্ধ করা উচিত ছিল। এই দৃশ্য গ্রহণযোগ্য নয়। ডেইলি মেইল।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প