পাকিস্তানে ৫১০০ জঙ্গির ব্যাংক হিসাব জব্দ


পাকিস্তান সরকার ৫ হাজার ১০০ জন জঙ্গির ব্যাংক হিসাব জব্দ করে দিয়েছে। তালিকায় ভারতের পাঠানকোট বায়ু সেনাঘাঁটিতে হামলার মাস্টার মাইন্ড জয়েশ-ই-মুহাম্মদ প্রধান মাসুদ আজহারও রয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
পাকিস্তানের কর্মকর্তারা জানান, জব্দ হওয়া ব্যাংক হিসাবগুলোতে ৪০ কোটি রুপির মতো রয়েছে।
পাক স্টেট ব্যাংকের পক্ষ তেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, পাক প্রশাসনের আবেদনের প্রেক্ষিতেই এই জঙ্গিদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এই কাজের জন্য পাক প্রশাসনের পক্ষ থেকে স্টেট ব্যাংকের কাছে তিনটি আলাদা তালিকা পাঠান হয়েছিল বলেও জানা গেছে। সেখানেই উল্লেখ ছিল কোন কোন জঙ্গি বা সন্দেহভাজনের হিসাব জব্দ করতে হবে।
পাকিস্তান স্টেট ব্যাংক সূত্রের খবর, যে তালিকা পাঠান হয়েছিল সেই প্রথম তালিকা বা ‘এ’ ক্যাটাগরিতে ছিল ১২০০ জঙ্গির নাম এবং সেখানে মাসুদ আজহারের নামও ছিল।
দেশটির ন্যাশনাল কাউন্টার টেরোরিজম অথরিটির সমন্বয় কর্মকর্তা ইহসান গনি জঙ্গিদের ব্যাংক হিসাব জব্দের বিষয়টি নিশ্চিত করে জানান, ৫ হাজারের বেশি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













