দুই সন্তান নিয়ে নদীতে ঝাঁপ নির্দয় বাবার


দুই শিশু সন্তানকে নিয়ে হাইওয়ে ব্রিজের ওপর থেকে নদীতে ঝাঁপ দিয়েছেন এক নির্দয় বাবা। এ ঘটনায় বাবার মৃত্যুর হয়েছে। দুই সন্তান মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে। নির্জ জার্সি পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়, নিউ জার্সির একটি হাইওয়ে ব্রিজ থেকে ওয়ানেক নদীতে দুই সন্তানকে নিয়ে ঝাঁপিয়ে পড়েন ওই বাবা। এতে ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয়। দুই সন্তানকে নদীর পাশ থেকে উদ্ধার করে স্থানীয় সেন্ট যোসেফ হাসপাতালে পাঠানো হয়েছে। বাবা, দুই সন্তানের নাম এবং তাদের বয়স তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত দু’সন্তান বেঁচে যেতে পারেন বলে আশা করছেন কর্তব্যরত চিকিৎসক।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













