৬৫ শতাংশ নারী সাংসদ যৌন হয়রানির শিকার


পুরো বিশ্বে ৬৫ শতাংশ নারী সাংসদ যৌন নির্যাতন বা যৌন হয়রানির শিকার হন। বৈশ্বিক পার্লামেন্টারি গ্রুপের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। খবর বিবিসির।
ইন্টারন্যাশনাল পার্লামেন্ট ইউনিয়ন (আইপিইউ) সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত তাদের বার্ষিক সভায় এ সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে।
বিশ্বের বিভিন্ন দেশের মাত্র ৫৫ জন নারী সংসদ সদস্য জরিপে অংশ নেন। কিন্তু তারা সারা বিশ্বের পার্লামেন্টকে প্রতিনিধিত্ব করছে বলে প্রতিবেদনে বলা হয়।
জরিপে অংশগ্রহণকারী ৮০ শতাংশ নারী সাংসদ বলেছেন, তারা মানসিক, যৌন হয়রানি ও সহিংসতার শিকার হয়েছিলেন।
তাদের মধ্যে ৬৫.৫ শতাংশ নারী বলেছেন, যৌন সংক্রান্ত ভাষা এবং অঙ্গভঙ্গির মাধ্যমে তাদের হয়রানি করা হতো। প্রতিবেদনে আরও বলা হয়, পুরুষ সহকর্মীদের কাছ থেকে অপমানজনক বাক্য প্রায়ই শুনতে হয় নারী সাংসদদের।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













