ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ


ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার দুপুর একটার দিকে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের সামনে ট্রেনের ইঞ্জিনটি বিকল হয়ে পড়ে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর একটার দিকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনটি আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের সামনে বিকল হয়ে পড়ে। সিঙ্গেল লাইন হওয়ার কারণে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।
তিনি আরো জানান, বিকল ইঞ্জিনটি লাইন থেকে সরিয়ে নিয়ে ট্রেন চলাচল স্বভাবিক করার চেষ্টা চলছে। কিছু সময়ের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













