মালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি সেনার মৃত্যু


মালিতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের একজন সেনা সদস্য দায়িত্ব পালনকালে ১৩ অক্টোবর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার আইএসপিআর’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, মোহাম্মদ আবুল বাশারের (৩০) লাশ ২২ অক্টোবর দেশে আনা হয়। ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদ ও মরহুমের গ্রামের বাড়ি কুমিল্লার তিতাসের পুরাকান্দিতে নামাজে জানাজার পর তাকে সেখানে দাফন করা হয়।
নামাজে জানাজায় মরহুমের পরিবারের সদস্যবর্গ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আবুল বাশারের লাশ হেলিকপ্টারে করে গ্রামের বাড়িতে নেয়া হয়।
সামরিক রীতিতে বিদায়ী অভিবাদনের মাধ্যমে গ্রামের বাড়ীতে তার দাফন সম্পন্ন হয়। বাংলাদেশ সেনাবাহিনী আবুল বাশারের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং মরহুমের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। বাসস।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













