বিনিয়োগের পরিবেশ স্বচ্ছ করতে হবে : বার্নিকাট


বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ স্বচ্ছ করতে হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সংগঠন আমেরিকান চেম্বার অব কমার্সের (অ্যামচ্যাম) মধ্যাহ্নভোজ সভায় বার্নিকাট এ কথা বলেন।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বৃদ্ধিতে অপর্যাপ্ত অবকাঠামো, আমলাতান্ত্রিক জটিলতা এবং শ্রমিকের নিরাপত্তার অভাবকে প্রধান বাধা হিসেবে দেখছেন মার্কিন রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত আরো বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে বেশি হলেও এখানে বিনিয়োগের আরো অনেক সুযোগ রয়েছে। আর এই সুযোগ কাজে লাগাতে বিনিয়োগের পরিবেশ আরো বেশি স্বচ্ছ করতে হবে বলে মনে করেন তিনি। দেশের অবকাঠামোগত দুর্বলতার পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতা ও শ্রমিকের অধিকার নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
বার্নিকাট জানান, বিদায়ী অর্থবছরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ এসেছে ৪৫ কোটি ডলার। বিদ্যুৎ, ফার্মাসিউটিক্যালস ও তথ্যপ্রযুক্তি (আইটি) খাতসহ বিভিন্ন ক্ষেত্রে মার্কিন বিনিয়োগের সম্ভাবনার কথা বলেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













