চীনের রক্তচাপ আরও বাড়িয়ে দিলো ভারত, ক্ষুব্ধ বেইজিং


মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড ভার্মার অরুণাচল প্রদেশ সফরের সময় কড়া আপত্তি তুলেছিল বেইজিং। তাতে সফর আটকায়নি। এবার চীনের রক্তচাপ আরও বাড়িয়ে খোদ দালাই লামাকে অরুণাচল যাওয়ার সবুজ সংকেত দিলো দিল্লি।
আগামী বছরের শুরুতেই অরুণাচল যাচ্ছেন এই তিব্বতি ধর্মগুরু। বিশেষ কোনও কারণে নয়, স্রেফ ভক্তদের সাক্ষাতের উদ্দেশ্যেই অরুণাচল যাচ্ছেন দালাই লামা। ১৫ দিনের সফরে তাওয়াংয়েও যাবেন তিনি।
মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড ভার্মার গত সপ্তাহে অরুণাচল সফর নিয়েও কম হইচই করেনি বেজিং। তাদের দাবি, অরুণাচল বিতর্কিত এলাকা। কিন্তু ভারতের বিদেশ মন্ত্রনালয় সেই দাবি উড়িয়ে জানিয়ে দেয়, ভারতের উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্য ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, ভারত সেখানে যাকে চাইবে, তাকেই যেতে দিতে পারে।
এবার দালাই লামার অরুণাচল যাওয়ার ছাড়পত্রে চীনের অসন্তোষ বাড়বে বই কমবে না। ২০০৯ সালেও বর্ষীয়াণ এই তিব্বতি ধর্মগুরুর অরুণাচল যাওয়ার সিদ্ধান্তে আপত্তি তুলেছিল তারা। সেবার তাওয়াং উৎসবে অংশ নিতে দালাইয়ের অরুণাচল যাওয়ার কথা ছিল।
এবার তেমন কোনও উৎসবও নেই, শুধু তাওয়াংয়ের সঙ্গে তার বিশেষ যোগসূত্রের কারণেই সেখানে যাচ্ছেন তিনি। ১৯৫৯ সালে তিব্বতে চীনা আগ্রাসন থেকে বাঁচতে তাওয়াংয়ের রাস্তা ধরেই ভারতে আশ্রয় নেন দালাই নামা। সেই উপলক্ষ্যে তার মনে তাওয়াংয়ের বিশেষ জায়গা আছে। এবিপি
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













