যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন আশরাফ


যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। শুক্রবার সকাল ৯টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দ আশরাফুল ইসলামের একান্ত সচিব সাজ্জাদ আলম খান শাহীন ঢাকাটাইমসকে জানান, স্ত্রীর অসুস্থতার জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে ১৫ দিনের ছুটির অবেদন করেছিলেন। প্রধানমন্ত্রী তার আবেদন মঞ্জুর করেন।
গত ২২ ও ২৩ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে দেশের ঐহিত্যবাহী দল আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। সম্মেলনের শেষ দিন সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করে সৈয়দ আশরাফ এই পদ থেকে সরে যান। বর্তমানে তিনি দলের সভাপতিমণ্ডলীর দায়িত্ব পেয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













