‘আমাকে বিজয়ী ঘোষণা করুন’


যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘নির্বাচন বাতিল করে আমাকে বিজয়ী ঘোষণা করুন। হিলারি ক্লিনটনের নীতি এতটাই খারাপ যে ভোট নেওয়ার কোনো কারণ আমি ভেবে পাচ্ছি না।
২৭ অক্টোবর বৃহস্পতিবার ওহাইও অঙ্গরাজ্যে এক নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ট্রাম্প এ কথা বলেন।
ওহাইও অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারে ট্রাম্প বলেন, এ মুহূর্তে তিনি ভাবছেন, কেনই-বা নির্বাচন হচ্ছে! নির্বাচন বাতিল করে তাঁকে বিজয়ী ঘোষণা করলেই হয়।
আসন্ন নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের নিজের পক্ষে নেওয়ার জন্য নতুন বিজ্ঞাপন তৈরি করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে ভারতীয় টিভি চ্যানেলগুলোতে এ বিজ্ঞাপন প্রচার করা হবে বলে ট্রাম্পের প্রচার বিভাগ থেকে জানানো হয়েছে।
বিজ্ঞাপনে ট্রাম্প বলেছেন, তিনি ভারতকে ভালোবাসেন। হিন্দুদের ভালোবাসেন। তিনি প্রেসিডেন্ট হলে ভারতের সঙ্গে সম্পর্ক আরো গভীর হবে। বিজ্ঞাপনচিত্রে ট্রাম্প হিন্দিতেও কিছু বলার চেষ্টা করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













