এবার সৌদি আরবের পবিত্র মক্কা লক্ষ্য করে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা


সৌদি আরবের পবিত্র নগরী মক্কা লক্ষ্য করে ইয়েমেন থেকে আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ করেছে দেশটির সরকার।
আজ শুক্রবার সৌদি সামরিক বাহিনী এ অভিযোগ করেছে। ইয়েমেনের বিদ্রোহীদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানায়, ক্ষেপণাস্ত্রটির গতিরোধ করে মক্কার ৬৫ কিলোমিটার দূরে এটাকে ধ্বংস করা হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
ইয়েমেনের শিয়া বিদ্রোহী দল হুথি নিয়ন্ত্রিত গণমাধ্যম জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাতে তারা জেদ্দা বিমানবন্দর লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।
২০১৫ সালের মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনে হুথির বিরুদ্ধে যুদ্ধাভিযান পরিচালনা করছে। এতে অসংখ্য বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার অভিযোগ রয়েছে। হুথি ও তাদের মিত্রদের কাছে সোভিয়েত যুগের স্কাড ক্ষেপণাস্ত্র ও স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্রের মজুদ রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













