পাকিস্তানে পুলিশের ওপর হামলাকারী ৪ জঙ্গি নিহত


পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি কম্পাউন্ডে অভিযান চালিয়ে চার জঙ্গিকে হত্যা করেছে। এরা চলতি সপ্তাহের শুরুতে একটি পুলিশ একাডেমিতে হামলার সঙ্গে জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, বেলুচিস্তানের রাজধানী কোয়েটার একটি কম্পাউন্ডে জঙ্গি সংগঠন লস্কর-ই-জানভি (এলইজে)’র কয়েক সদস্য অবস্থান করার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সেখানে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।
স্থানীয় পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ আফ্রিদি বলেন, সন্ত্রাসবিরোধী বাহিনী (এটিএফ)’র একটি দল কম্পাউন্ডে অভিযান চালাতে গেলে দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এ সময় চার জঙ্গি নিহত হয়।
নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা বলেন, জঙ্গিরা এলইজে’র সদস্য। সংগঠনটির সদস্যরা সোমবার রাতে একটি পুলিশ একাডেমিতে হামলা চালিয়ে ৬১ জনকে হত্যা করে। সংগঠনটি ইসলামিক স্টেট (আইএস)’র সঙ্গে কাজ করারও দাবি করে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













