মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মানুষের সমস্যার কথা জানাতে নেতাদের বললেন প্রধানমন্ত্রী

দেশের মানুষের সমস্যার কথা সরকারকে জানাতে দলের সভাপতিমণ্ডলীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সরকারের সাফল্যগুলো দেশবাসীর সামনে তুলে ধরতে তিনি নেতাদের নির্দেশ দিয়েছেন।

সন্ধ্যায় গণভবনে দলের নব-নির্বাচিত সভাপতিমণ্ডলীর প্রথম সভায় শেখ হাসিনা এই আহ্বান জানান।

গত ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে অষ্টমবারের মতো দলীয় প্রধানের দায়িত্ব পান শেখ হাসিনা। নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের। সম্মেলনের শেষ দিন দলের সভাপতিমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করা হয়। আজকের বৈঠকে সৈয়দ আশরাফুল ইসলাম ছাড়া সভাপতিমণ্ডলীর সব সদস্য উপস্থিত ছিলেন। সৈয়দ আশরাফ লন্ডনে যাওয়ায় বৈঠকে উপস্থিত থাকতে পারেননি।

দলের শীর্ষ নেতাদের উদ্দেশ্যে বক্তব্যে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক দলই নয়, একটি প্রতিষ্ঠানও। আওয়ামী লীগ স্বাধীনতা এনেছে। এই সংগঠনকে সুসংগঠিত করে দেশের উন্নতি করাই আমাদের লক্ষ্য।’

তিনি আওয়ামী লীগ সরকারের লক্ষ্য-উদ্দেশ্যের কথা তুলে ধরে বলেন, আমাদের লক্ষ্য দ্রুত দেশকে উন্নত করা। এজন্য দলকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। সেজন্য সরকারের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সবাইকে সহযোগিতা করতে হবে।

শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করার পর অবৈধ ক্ষমতা দখলকারী জিয়াউর রহমানের হাত ধরে স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনিরা রাষ্ট্রের কর্তৃত্ব নেয়। দীর্ঘ ২১ বছর তারা ক্ষমতায় থেকে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে চেয়েছিল। যেন বাংলাদেশের মানুষ স্বাধীনতার সুফল ভোগ করতে না পারে। স্বাধীনতার নীতি-আদর্শ ধ্বংস করাই ছিল তাদের কাজ।’

প্রধানমন্ত্রী বলেন, ‘‘২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশ সঠিক ধারায় ফিরে আসে। সরকার যে জনগণের সেবক তা উপলব্ধি করতে শুরু করে দেশের মানুষ। আমরা দেশ ও জনগণের সেবা করার ব্রত নিয়েই কাজ করে যাচ্ছি।’

বৈঠকে প্রধানমন্ত্রী সভাপতিমণ্ডলীর সদস্যদের তৃণমূলের সঙ্গে সম্পর্ক জোরদারের তাগিদ দেন। আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে প্রস্তুত করার নির্দেশও দেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ