ব্রিটেনে বাংলাদেশের নতুন হাইকমিশনার


মো. নাজমুল কায়ানী ব্রিটেনে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আজ শুক্রবার দায়িত্বভার গ্রহণ করেছেন।
কায়ানী রাষ্ট্রদূত এম এ হান্নানের স্থলাভিষিক্ত হলেন। এম এ হান্নান অবসর নিয়েছেন। কায়ানী এর আগে ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।
নাজমুল কায়ানী বিসিএস (পররাষ্ট্রবিষয়ক) ১৯৪৮ ব্যাচের ক্যাডার। তিনি ইন্দোনেশিয়ায় এবং সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা ছাড়াও ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে, জেনেভায় জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনে এবং ইসলামাবাদ ও লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
রাষ্ট্রদূত কায়ানী ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি জেনেভায় গ্রাজুয়েট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জিএইচএস) থেকে ডিপ্লোমেসি এবং ইন্টারন্যাশনাল পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













