প্রবীর মিত্রের সাথে জুটি বাঁধছেন রুবিনা


চলচ্চিত্রে আবারও মূল চরিত্রে অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র। তাঁর বিপরীতে অভিনয় করছেন নায়িকা নিঝুম রুবিনা। ‘অসমাপ্ত প্রেমের গল্প’ শিরোনামে এই ছবি পরিচালনা করছেন রাহুল রওশন। গানের শুটিং দিয়ে গতকাল শুক্রবার থেকে গাজীপুরের পুবাইলে ছবির শুটিং শুরু হয়।
এ বিষয়ে পরিচালক রাহুল রওশন বলেন, ‘প্রবীর মিত্র স্যারের সাথে জুটি বেঁধে অভিনয় করবেন নায়িকা নিঝুম রুবিনা। বিষয়টা অনেকেই হয়তো অবাক হবেন। আসলে আমরা ছবি নির্মাণ করার সময় গল্পের প্রয়োজনে চরিত্র নির্বাচন করি। তবে দর্শকদের এতটুকু বলতে চাই যে নিঝুম রুবিনাকে বৃদ্ধ বানানো হবে না। এমন কী প্রবীর মিত্র স্যারকেও তরুণ বানানো হবে না। আশ করি এই ছবি দর্শকদের কাছে ভালো লাগবে।’
নিঝুম রুবিনা বলেন, ‘আমি এর আগেও প্রবীর মিত্র স্যারের সাথে অভিনয় করেছি। কিন্তু সেখানে তিনি আমার বাবার চরিত্রে কাজ করেছিলেন। এই ছবিতে আমরা প্রেম করব, রোমান্টিক সিছু সিক্যুয়েন্স আছে, সেগুলোর জন্য চিন্তা হচ্ছে, আবার লজ্জাও লাগছে।’
গতকাল যে গানের শুটিং দিয়ে ছবির কাজ শুরু হয়েছে সেই গানটির কোরিওগ্রাফি করেছেন মাইকেল বাবু। তিনি বলেন, ‘আমরা এখন ষোল বছরের গ্রামের চঞ্চল একটি মেয়ের ওপর গান করছি। এখানে আমি গানের মধ্য দিয়ে গ্রামের চিরন্তন সুন্দর বিষয়গুলো তুলে আনার চেষ্টা করছি। গরুর গাড়ি, সরিষার ক্ষেত, ধানক্ষেত, নদী- এসবের মধ্যে চঞ্চল একটি মেয়ের ছুটে চলা, দুরন্তপনার একটি গান করছি। এই ছবিতে আরো তিনটি গান আছে। আশা করি দর্শকদের আলাদা আলাদা স্বাদ দিতে পারব।’
ছবিটি প্রযোজনা করছেন এ জেড এম জাহাঙ্গীর কবীর, তিনি এরই মধ্যে ‘মেঘকন্যা, ও ‘জানরে’ নামের আরো দুটি ছবি প্রযোজনা করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













