শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আমাকে কয়েকবার আব্বু ডাকলেও ওর মা’কে এখনো চিনতে পারছে নাঃ খাদিজার বাবা

ছাত্রলীগ নেতার হামলায় আহত সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস মা’কে চিনতে পারছে না। জানালেন ওর বাবা মাসুক মিয়া।

মাসুক মিয়া বলেন, ‘আমার মেয়ে কখনো কখনো কাউকেই চিনতে পারছে না। শুধু তাকিয়ে থাকে। আমাকে কয়েকবার আব্বু ডাকলেও ওর মা’কে একবারও আম্মু ডাকেনি। আমাকে কখনো আব্বু, কখনো আঙ্কেল ডাকছে’।

চিকিৎসকরা বলছেন, মাথায় আঘাত পাওয়ায় এমন হচ্ছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এ নিয়ে চিন্তার কিছু নেই।

তবে নার্গিস খাবার মুখে নিচ্ছে এবং আগের চেয়ে ভালো আছে। পুরোপুরি সুস্থ হতে আরো ৩ মাস লাগতে পারে জানান তারা।

৩ সপ্তাহের মধ্যে নার্গিসের বাম হাতের অস্ত্রোপচার হবে। গেলো ১৭ অক্টোবর ডান হাতে সফল অস্ত্রোপচার হয়।

৩ অক্টোবর সিলেট এমসি কলেজ থেকে পরীক্ষা দিয়ে ফেরার পথে ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় আহত হয় নার্গিস।

প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর অবস্থার অবনতি হলে নার্গিসকে স্কয়ার হাসপাতালে নেয়া হয়। এখানেই মাথায় দ্বিতীয় দফা অস্ত্রোপচার হয়। বৃহস্পতিবার নার্গিসকে কেবিনে নেয়া হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ