শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটানো হবে: খন্দকার মোশারফ

আগামী নির্বাচনের আগে বিএনপি সার্চ কমিটির মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের রূপরেখা দেবে। যদি সেই রূপরেখা অনুযায়ী সরকার নির্বাচন না দেয় তাহলে গণঅভ্যুত্থানের মাধ্যমে এ সরকারের পতন ঘটাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলতায়নে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পারোয়ানা ও সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

সার্স কমিটি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘সরকারের পাতানো সার্স কমিটি আমরা চাই না। এমন সার্স কমিটি দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হলে আবারও রকিব মার্কা লোক আসবে। তাই আমরা নিরপেক্ষ নির্বাচনের জন্য সার্চ কমিটির মাধ্যমে একটি রূপরেখা দেবো। সরকার তা না মানলে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ক্ষমতার দ্বার প্রান্তে মন্তব্য করে তিনি বলেন, ‘আমাদের নেত্রী খালেদা জিয়া ক্ষমতার দ্বারপ্রান্তে চলে এসেছেন, যার কারণে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাসহ দলটির নেতারা বারবার বলছেন বিএনপিকে আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না।’

দেশে গণতন্ত্র না থাকায় জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে দাবি করে খন্দকার মোশাররফ বলেন, ‘জঙ্গিবাদ সৃষ্টি করেছে এই ফ্যাসিবাদী সরকার, পাশাপাশি তারা তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে জঙ্গিবাদ ইস্যুটাকে উসিলা হিসেবে ব্যবহার করছে।’

সরকার বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত উল্লেখ করে তিনি বলেন, ‘কথা শোনা যায় সরকার বিএনপি নেত্রী খালেদা জিয়াসহ শীর্ষ নেতাদেরকে সাজা দিয়ে আরও একটি পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করছে, কথা যদি সত্য হয়ে থাকে তাহলে সরকার বোকার স্বর্গে বাস করছে।’

মোশাররফ হোসেন বলেন, ‘সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হবে জেনেই তারা জনগণ এবং জিয়া পরিবারের সঙ্গে ফ্যাসিবাদী আচরণ করছে।’

আয়োজক সংগঠনের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন-বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আল আজাদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবি এম মোশারফ হোসেন প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী