বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘স্বপ্নজালের’ জন্য কলকাতায় পরী মণি

আবারও শুরু হয়েছে চলচ্চিত্র ‘স্বপ্নজালে’র শুটিং। এবার শুটিং হচ্ছে কলকাতায়। দীর্ঘ সাত মাস পর শুরু হলো ছবির দ্বিতীয় পর্যায়ের শুটিং। শুটিংয়ে অংশ নিতে গত ২৫ তারিখ নায়িকা পরী, নবাগত নায়ক ইয়াশ ও অভিনেত্রী শিল্পী সরকার অপু কলকাতায় অবস্থান করছেন। টানা ১০ দিনের শুটিং শেষ আগামী ৬ তারিখ দেশে ফিরবেন নায়িকা পরী মণি। ছবিটি পরিচালনা করছেন গিয়াস উদ্দিন সেলিম।

এ বিষয়ে নায়িকা পরী মণি বলেন, ‘ছবির শুটিংয়ের জন্য গত ২৫ তারিখ আমি কলকাতায় এসেছি। ২৬ তারিখ থেকে শুটিং করছি। এখানে টানা ১০ দিন শুটিং করার কথা রযেছে। সব ঠিক থাকলে আগামী ৬ তারিখ ঢাকায় ফিরব।’

শুটিং নিয়ে পরী আরো বলেন, ‘এর আগে আমরা চাঁদপুরে টানা ২৪ দিন শুটিং করেছি। সেলিম স্যার অনেক দিন ধরে কাজ করেন। সেই হিসেবে এরই মধ্যে ছবি নিয়ে আমার মধ্যে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে। আশা করি ভালো একটি ছবি দর্শক পেতে যাচ্ছে। আমি শিল্পী হিসেবে গর্বিত এ ধরনের ছবিতে কাজ করতে পেরে। উত্তর কলকাতায় আমরা শুটিং করব, তা ছাড়া কলকাতার বিভিন্ন লোকেশনে শুটিং করা হবে।’

পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘আমি কলকাতায় এসেছি ২২ তারিখ। লোকেশন ঠিক করেছি, গেটাপের কিছু কাজ ছিল সেগুলো রেডি করেছি। ২৬ তারিখ থেকে শুটিং করছি। এর আগে আমি ছবির ৬৫ শতাংশ কাজ শেষ করেছিলাম। কলকাতায় ২৫ শতাংশ কাজ শেষ হবে। এরপর চাঁদপুরে আরেকটু শুটিং করলেই ছবির কাজ শেষ হবে বলে আশা করি।’

‘স্বপ্নজাল’ ছবিতে পরী ও ইয়াশ ছাড়া অভিনয় করছেন মিশা সওদাগর, ফারহানা মিঠু, ফজলুর রহমান বাবু, ইরেশ জাকের, শাহেদ আলী প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত