বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাবা হিংসুটে, দাবি আলিয়ার

মহেশ ভাট নাকি বড্ড হিংসুটে!‌ মেয়েরা অন্য কাউকে গুরুত্ব দিলে সহ্য করতে পারেন না। দাবি আলিয়া ভাটের। বাবা মহেশ ভাটের সঙ্গে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আলিয়া। সেখানেই এমন মন্তব্য করেন তিনি।

আলিয়া জানান, ‘‌আমি কাউকে উপহার দিলেই মুখ ভার করে বসে থাকে বাবা। আজেবাজে প্রশ্ন করেন। উপহারের দাম জানতে চান।’‌

তিনি অভিযোগ করেন, আমি নাকি ওঁকে দামি উপহার দিই না। বড় মেয়ে শাহিনের সঙ্গেও নাকি এমন ব্যবহার করেন তিনি(মহেশ ভাট)। শাহিনকে তাঁর প্রেমিক কিছু দিলেও নাকি চটে যান তাঁদের বাবা। সরাসরি প্রতিযোগিতায় নেমে পড়েন।

আলিয়া ভাট বলেন, ‘‌প্রেমিক তো মোটে একটা উপহার দিয়েছে। আমি তিন–চারটে দেব।’‌

মেয়ের অভিযোগ মেনে নিয়েছেন মহেশ ভাট। তিনি বলেছেন, ‘‌মেয়েদের খুব ভালবাসি। বন্ধু মনে করি ভয় হয়, কেউ যদি জায়গাটা ছিনিয়ে নেয়!‌’‌

২০১২ সালে বলিউডে পা রাখেন আলিয়া। বরুণ ধাওয়ান থেকে সিদ্ধার্থ মালহোত্রা, বেশ কয়কজনের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। তবে এসব নিয়ে একেবারেই মাথা ঘামান না মহেশ ভাট। তাঁর মতে, ‘‌ওই বয়সে আমি অনেক কাণ্ড ঘটিয়েছি। খামোকা মেয়েদের কড়া শাসনে রাখতে যাব কেন?‌’‌
সূত্র-আজকাল

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত